About Us

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, রাজশাহী বা সংক্ষেপে আই.এইচ.টি, রাজশাহী বাংলাদেশের সরকারি ইন্সটিটিউটগুলোর মধ্যে অন্যতম। এটি ১৯৭৬ সালে মাত্র ৭৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে।

১৯৭৬ সালে রাজশাহীবাসীর জন্য রাজশাহী জেলার লক্ষ্মীপুরে একটি প্যারামেডিক্যাল ইন্সটিটিউট স্থাপিত হয়।প্রতিষ্ঠা লগ্নে এটি ৩টি অনুষদে (ফার্মেসী, ল্যাবরেটরী মেডিসিন এবং রেডিওলোজী এন্ড ইমেজিং অনুষদ) মাত্র ৭৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে অনুষদের সংখ্যা বৃদ্ধি হয়ে বর্তমানে ৭টি (ডিপ্লোমা ইন ফার্মেসী, ল্যাবরেটরি মেডিসিন, ফিজিওথেরাপি, রেডিওথেরাপি, রেডিওলোজী এন্ড ইমেজিং, ডেন্টিস্ট্রি, স্যানেটারি ইন্সপেক্টর শিপ ট্রেইনিং)অনুষদে শিক্ষার্থী পড়াশুনা করছে।

১৯৮৯ সালের ১২ জুলাই থেকে সরকারী আদেশক্রমে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ইন্সটিটিউট অব হেলথ্ টেকনোলোজি রাখা হয়। ২০০৯-২০১০ শিক্ষাবর্ষ থেকে এখানে বিএসসি কোর্স চালু করে ছাত্র ভর্তি করা হয়। বিএসসি কোর্সে ২টি অনুষদে (বিএসসি ইন মেডিক্যাল টেকনোলজি ল্যাবরেটরি মেডসিন এবং বিএসসি ইন ফিজিওথেরাপি) ৬০ জন শিক্ষার্থী নিয়ে এর কার্যক্রম শুরু হয়।প্রতিষ্ঠানটি ফার্মেসী কাউন্সিল অব বাংলাদেশ এবং স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি অব বাংলাদেশ এর অধিভুক্তি।

× Gallery Preview